সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমশিক্ষাশহরমুখী শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

শহরমুখী শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শহরমুখী শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে শহরে চলে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে শহর-গ্রামের শিক্ষাবৈষম্য কমানো যায়।


বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে দেশের সব স্কুলে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রায় ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এত বড় শিক্ষক সংকট নিয়ে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


ড. এহসানুল হক মিলন বলেন, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে খাতা চ্যালেঞ্জ করলে শুধু নম্বর পুনরায় যোগ করা হতো। তবে এখন আইন সংশোধনের মাধ্যমে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করার সুযোগ রাখা হয়েছে, যা পরীক্ষার্থীদের জন্য আরও স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করবে।


তিনি বলেন, শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।