শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

favicon
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি এ ঘোষণা দেন।

পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরতদের সঙ্গে বৈঠক করেন। পরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, পিএসসির প্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। সেখান থেকেই আসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা।

প্রসঙ্গত, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে শুরু করেন একদল প্রার্থী।