মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও ঋণপ্রবাহে থাকবে বিশেষ গুরুত্ব

আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও ঋণপ্রবাহে থাকবে বিশেষ গুরুত্ব

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও ঋণপ্রবাহে থাকবে বিশেষ গুরুত্ব

নতুন অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালায় আগামী ছয় মাসে বাজারে অর্থের সরবরাহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখার রূপরেখা তুলে ধরা হবে।

বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি প্রকাশ করে। এবার ঘোষিত নীতিমালা ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিদায়ী অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। সে সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিসুদ ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়।

২০২২ সালের শেষ দিক থেকে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় ধারাবাহিকভাবে নীতিসুদের হার বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। তবে চলতি বছরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন বাজেটে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্যাকেজও ঘোষণা করা হয়েছে।