সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতচট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচনের ইঙ্গিত, বললেন অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচনের ইঙ্গিত, বললেন অ্যাটর্নি জেনারেল

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচনের ইঙ্গিত, বললেন অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ ক্ষেত্রে ওই আসনের ভোটাররা আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।


মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে শপথের পথ বন্ধ হয়ে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।


এর আগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।


জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।


পরবর্তীতে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল গ্রহণ করে নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে।


সর্বশেষ আপিল বিভাগের রায়ের পর চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।