শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমশিক্ষাবৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।


রোববার (১২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত) পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


অন্যদিকে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে প্রকাশ করবে।