সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়ইতালিতে বৈধ জনবল পাঠাতে চায় বাংলাদেশ, সতর্কতা অবৈধ যাত্রায়

ইতালিতে বৈধ জনবল পাঠাতে চায় বাংলাদেশ, সতর্কতা অবৈধ যাত্রায়

favicon
ভোরের আলো ডেস্ক:
ইতালিতে বৈধ জনবল পাঠাতে চায় বাংলাদেশ, সতর্কতা অবৈধ যাত্রায়

বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি সরকার—এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অবৈধভাবে যেন কেউ ইতালিতে না যায়, সে বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি ইতালিতে আছেন এবং তারা ভালো কাজ করছেন। তবে অবৈধ উপায়ে কেউ যেন না যায়, তা নিশ্চিত করতে উভয় দেশ সচেষ্ট।”

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ ও বিজিবির সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে ইতালি সরকার। এ বিষয়ে ইতোমধ্যে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “ভবিষ্যতে কেউ মব জাস্টিস করতে এলে ছাড় দেওয়া হবে না। বরং ঘটনা ঘটার আগেই যেন এমনদের চিহ্নিত করে আটক করা যায়, সে নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।