বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

সুন্দরবনের শিবসা নদীর পাশের আদাছগী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। সোমবার (৫ মে) বিকেল ৫টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার সকালে নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।

গ্রেপ্তার দুজন হলেন মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০)। তারা দুজনেই বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। অভিযানে দুটি কাঠের নৌকাসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি একনলা বন্দুক, একটি শর্ট গান, একটি খেলনা বন্দুক, ২৩ রাউন্ড তাজা গুলি, ২০৪ রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম, নয়টি দেশি অস্ত্র, চারটি কুড়াল, সাতটি করাত, ১০টি রড, পাঁচটি হাতুড়ি, একটি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকিটকি চার্জার এবং দুটি কাঠের নৌকা।

কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা করিম শরীফ বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার এবং ডাকাতি ও অস্ত্র সরবরাহে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।