ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। পরে প্রথম আলোকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। মূলত সরকার আগে থেকেই ঈদের জন্য পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি যুক্ত হয়। এ ছাড়া ঈদের ছুটির আগে ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবসের ছুটি। পরদিন ২৭ মার্চ বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও কার্যত ছুটি ছিল টানা।