শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমসারা দেশসিলেটে আইনজীবী হত্যা: ছেলেসহ ৩ জনের ফাঁসি

সিলেটে আইনজীবী হত্যা: ছেলেসহ ৩ জনের ফাঁসি

favicon
ভোরের আলো ডেস্ক:
সিলেটে আইনজীবী হত্যা: ছেলেসহ ৩ জনের ফাঁসি

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় ১৩ বছর মাস পর আদালত রায় দিয়েছেন। মঙ্গলবার ( মে) দুপুরে সিলেট ডিভিশনাল স্পেশাল জজ (জেলা দায়রা জজ) মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন। এতে শামসুল ইসলামের ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একজনকে তিন বছরের কারাদণ্ড একজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুল মুকিত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন: শামসুল ইসলামের ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরী, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জাহের আলী ছাতক উপজেলার আনসার আহমেদ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, মামলার আলামত নষ্টের দায়ে তিন বছর করে কারাদণ্ড হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা করা হয়েছে।

একই মামলায় অভিযুক্ত বোরহান উদ্দিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ইসমাইল হোসেনকে খালাস দিয়েছেন আদালত। উল্লেখযোগ্যভাবে, মাসুদ আহমদ চৌধুরী জাহের আলী রায় ঘোষণার আগেই পলাতক ছিলেন। বাকিরাও জামিনের পর আত্মগোপন করেন।

ঘটনার শুরু ২০১১ সালের ১৭ জুলাই। সেদিন থেকে নিখোঁজ ছিলেন শামসুল ইসলাম চৌধুরী। পরদিন তাঁর ছেলে মাসুদ আহমদ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ২২ জুলাই মাসুদ নিজেও নিখোঁজ হন। পরে শামসুল ইসলামের বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী আগস্ট মাসুদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

২০১৩ সালের ১৫ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে বিচারকাজ শুরু হয়। তদন্তে উঠে আসে, সম্পত্তির লোভে মাসুদ আহমদ চৌধুরী তাঁর বাবাকে বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে যান এবং অন্য আসামিদের সহযোগিতায় সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে ফেলে হত্যা করেন।