রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাভারত–পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

ভারত–পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারত–পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

ভারত–পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়েছে ঢাকার শেয়ারবাজারেও। আজ সকালেই বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি কমে গেছে। মাত্র পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। পতনের এই ধারা এখনও অব্যাহত রয়েছে।

আজ সকাল ১০টার মধ্যে ডিএসইএক্স সূচক ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ, ডিএসইএস ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ এবং ডিএস৩০ সূচক ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে গেছে।

লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এরপর রয়েছে এনআরবি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। বাজার খোলার পর প্রথম কয়েক মিনিটে মাত্র ৯টি শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে ৩৩৪টি শেয়ারের দাম কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।