বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › রেলস্টেশনে ফেলে যাওয়া বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা

রেলস্টেশনে ফেলে যাওয়া বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
রেলস্টেশনে ফেলে যাওয়া বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা

জামালপুরের সরিষাবাড়ীতে চিকিৎসার অভাবে রেলস্টেশনে ফেলে যাওয়া এক বৃদ্ধের দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধ হেলাল উদ্দিনের করুণ অবস্থার খবর ছড়িয়ে পড়লে, তার নির্দেশে নেতাকর্মীরা স্টেশন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হেলাল উদ্দিন উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার মৃত জব্বার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন কাটালেও শরীরে চর্মরোগ, ঘাঁ ও পচনের কারণে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। এক সপ্তাহ আগে পরিবারের লোকজন আর্থিক অনটনের কারণে তাকে রেলস্টেশনে ফেলে যায়। সেখানেই অনাহারে ও বিনা চিকিৎসায় দিন কাটছিল তার।

এক নারী বিষয়টি জানালে জেলা বিএনপির সভাপতি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতারা হেলাল উদ্দিনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ভর্তি করান। শামীম জানিয়েছেন, তার চিকিৎসার সমস্ত ব্যয় তিনি বহন করবেন।

পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব রুবেল মিয়া, ও ছাত্রদল নেতা এবিএস সম্পদ জানান, নেতার নির্দেশে দ্রুত উদ্ধার কাজ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. রনি সাহা বলেন, হেলাল উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। প্রাথমিক চিকিৎসা চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।