বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › গাইবান্ধায় যৌথ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

গাইবান্ধায় যৌথ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
গাইবান্ধায় যৌথ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

গাইবান্ধা জেলা শহরের ফকিরপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয় ৪৬১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৪৫০ টাকা।

মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে জেলা শহরের ডিবি রোডের ফকিরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন—সিরাজুল ইসলাম লিখন (৪৫), রতন প্রধান (২৮) ও সুমন মিয়া (৩২)। এদের মধ্যে সিরাজুল ইসলাম লিখনই ওই বাড়ির মালিক। দীর্ঘদিন ধরে তিনি ওই বাসায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে যৌথবাহিনী।

সূত্র জানায়, ফকিরপাড়ার ওই বাড়িতে প্রতিদিনই চলত মাদক বেচাকেনা ও নেশার আসর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।

আটকদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।