শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমশিক্ষা১৪ আগস্টের মধ্যে ‘ইআইআইএন’ সংগ্রহের নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

১৪ আগস্টের মধ্যে ‘ইআইআইএন’ সংগ্রহের নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

favicon
ভোরের আলো ডেস্ক:
১৪ আগস্টের মধ্যে ‘ইআইআইএন’ সংগ্রহের নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা, এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) এবং এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ আগস্টের মধ্যে ব্যানবেইস থেকে ‘ইআইআইএন’ (EIIN) নম্বর সংগ্রহের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার (২৯ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ড থেকে কোনো প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে পাঠদানের অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে 'বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো' (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করে বোর্ডকে অবহিত করার স্পষ্ট নিয়ম রয়েছে।


যেসব প্রতিষ্ঠান এখনো এই নম্বর সংগ্রহ করতে পারেনি, সেগুলোর প্রধানদের আগামী ১৪ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে ব্যানবেইসে আবেদন সম্পূর্ণ করতে বলা হয়েছে। আবেদনের জন্য প্রয়োজনীয় লিংক কারিগরি শিক্ষা বোর্ড ও ব্যানবেইসের নিজস্ব প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাবে।