শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়র‍্যাব -৭ সদর দপ্তরে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

র‍্যাব -৭ সদর দপ্তরে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
র‍্যাব -৭ সদর দপ্তরে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা

চট্টগ্রামের র‍্যাব -৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

নিহত পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল: “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”

জানা গেছে, এএসপি পলাশ সাহা পূর্বে পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি বদলি হয়ে র্যাবে যোগ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, তিনি নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন এবং এর পেছনে পারিবারিক কলহ থাকতে পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, অফিস কক্ষ থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পাওয়া চিরকুটটি তদন্তের আওতায় আনা হয়েছে এবং ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।