রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমশিক্ষাপ্রাথমিক শিক্ষায় মান উন্নয়নে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

প্রাথমিক শিক্ষায় মান উন্নয়নে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রাথমিক শিক্ষায় মান উন্নয়নে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় গঠন হতে যাচ্ছে নতুন একটি অধিদপ্তর। বর্তমানে চালু থাকা ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট’কে রূপান্তর করে এই নতুন দপ্তরের নাম প্রস্তাব করা হয়েছে ‘প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর’।

এই নতুন অধিদপ্তর প্রাথমিক শিক্ষার গুণগত মান মূল্যায়ন, গবেষণা ও সুপারিশ প্রণয়নের পাশাপাশি প্রাথমিক শিক্ষাব্যবস্থার তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রচার, ডাটাবেজ সংরক্ষণ, মাঠপর্যায়ের শিক্ষা কার্যক্রম তদারকি ও মনিটরিংসহ ১৭টি কার্যপরিধির দায়িত্ব পালন করবে।

গত ১৯ মার্চ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইউনিটের ভবিষ্যৎ রূপ নির্ধারণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সুপারিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রচলিত কাঠামোতে ইউনিট পরিচালনা বা বিদ্যমান জনবলকে অন্য ইউনিটে একীভূত করার চেয়ে, একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ অধিদপ্তর হিসেবে এটি রূপান্তর করাই হবে সবচেয়ে কার্যকর।

এই প্রস্তাবনায় আরও বলা হয়, নতুন অধিদপ্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও-চালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন, তদারকি ও শর্ত পালন নিশ্চিত করার কাজ করবে। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য সময়োপযোগী ফরমেট ও প্রশ্নমালা প্রণয়ন এবং তথ্য সংগ্রহের মাধ্যমে নিয়মিত পরিবীক্ষণ করবে।

নতুন এই অধিদপ্তর গঠিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি চূড়ান্ত করতে হবে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে বাস্তবায়ন হবে। দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেবেন।