বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › হাতিরপুলে রক্তাক্ত লাশ উদ্ধার

হাতিরপুলে রক্তাক্ত লাশ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
হাতিরপুলে রক্তাক্ত লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর রাজধানীর হাতিরপুল পুকুরপাড় এলাকার একটি গলি থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সকালে নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয় শাহিন রহমান ওরফে আশু (৪২) হিসেবে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) এমরুল কবির জানান, নিহত শাহিন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী একটি পোশাক কারখানায় কর্মরত। মঙ্গলবার তিনি নিখোঁজ হন, এবং বুধবার পরিবার টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় আঘাত পাওয়া অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। তবে চূড়ান্ত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।