সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশপরীক্ষার্থী পারভেজ হত্যায় জড়িত টিনা পুলিশের হাতে

পরীক্ষার্থী পারভেজ হত্যায় জড়িত টিনা পুলিশের হাতে

favicon
ভোরের আলো ডেস্ক:
পরীক্ষার্থী পারভেজ হত্যায় জড়িত টিনা পুলিশের হাতে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ফারিয়া হক টিনাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

আজ (শুক্রবার) দুপুরের পর টিনাকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এই মামলায় ইতিমধ্যে প্রধান আসামি মেহেরাজসহ ছয়জনকে আটক করা হয়েছে।

১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। পাশের দোকানে থাকা দুই নারী শিক্ষার্থীর সঙ্গে হাসিঠাট্টা করার অভিযোগের জেরে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। পারভেজ ক্ষমা চাইলেও পরে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়, যা তার মৃত্যুর কারণ হয়।

ঘটনার পরদিন পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থীসহ আটজনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়।