বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমবিনোদনডন-সামিরার ভাইরাল ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?

ডন-সামিরার ভাইরাল ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?

favicon
ভোরের আলো ডেস্ক:
ডন-সামিরার ভাইরাল ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?

অভিনেতা ডন ও সামিরার নামে কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘অন্তরঙ্গ’ ছবি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও সামিরার সাবেক স্বামী মোস্তাক ওয়াইজের দাবি, ভাইরাল ছবির নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় তোলা হয়েছিল বলে জানান তিনি।


মোস্তাকের ভাষ্য, শুটিংয়ের সময় সালমান শাহ মজার ছলে ডন ও সাবরিনার ওই ছবি তুলেছিলেন। পাশাপাশি ডন ও সামিরার একটি আলাদা ছবির কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ডন ও সামিরার নামে ছড়ানো অনেক ছবিই সম্পাদিত বা ফটোশপ করা।


সামিরাও অতীতে দাবি করেছিলেন, তার ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি ডনকে ছোট ভাইয়ের মতো মনে করতেন বলেও জানান। তিনি আরও বলেন, এসব অপপ্রচারের কারণে তাকে ভুল বোঝাবুঝি ও অপবাদের শিকার হতে হয়েছে।