বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মোনালিসা ইসলাম গ্রেফতার দেখানো

আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মোনালিসা ইসলাম গ্রেফতার দেখানো

favicon
ভোরের আলো ডেস্ক:
আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মোনালিসা ইসলাম গ্রেফতার দেখানো

রাজধানীর নীলক্ষেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।


বুধবার (১২ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন মোনালিসা ইসলামকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়।


মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। মোনালিসার আইনজীবী তরিকুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় জামিন পাওয়ার পর মুক্তির আগেই তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই** নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।