রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বাজারে সোনার দাম কমেছে, আজও মিলছে একই দামে

দেশের বাজারে সোনার দাম কমেছে, আজও মিলছে একই দামে

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে সোনার দাম কমেছে, আজও মিলছে একই দামে

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।


নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ শনিবারও একই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।