শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপির স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতা

বিএনপির স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দলের জাতীয় স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।


মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।


শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


দলের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।


বিএনপি আশা প্রকাশ করেছে, মনোনীত নেতারা নিজেদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে দলটি।