বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › বিএনপির স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতা

বিএনপির স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হয়েছেন দলটির চার জ্যেষ্ঠ নেতা। তারা হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।


শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।


বিএনপি আশা প্রকাশ করেছে, নিজেদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে এই নেতারা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন।