জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ।
দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।