সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিনোদনতিন দিনেই ১০০ কোটি ছাড়াল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

তিন দিনেই ১০০ কোটি ছাড়াল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দিনেই ১০০ কোটি ছাড়াল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে এটি।


তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় হয়েছে ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ ১১০ কোটি ১০ লাখ রুপি।


শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ আয় করে ২২ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ২৬ কোটি রুপি।


২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। প্রথম কিস্তিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। পুরো সময়ে সিনেমাটির আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। নতুন সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়।


ইমরান হাশমির ক্যারিয়ারের বেশ কয়েকটি সফল সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘আওয়ারাপান টু’। এর আগে ‘হক’ ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল প্রথম দিনে।


একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা চলছে ‘আওয়ারাপান টু’র। তবে এখন পর্যন্ত আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি।


নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’তে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের উপস্থিতি ও প্রশংসায় প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে সিনেমাটি।