সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বকাশ্মিরে শান্তির আভাস, যুদ্ধবিরতিতে স্বস্তিতে জনগণ

কাশ্মিরে শান্তির আভাস, যুদ্ধবিরতিতে স্বস্তিতে জনগণ

favicon
ভোরের আলো ডেস্ক:
কাশ্মিরে শান্তির আভাস, যুদ্ধবিরতিতে স্বস্তিতে জনগণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধের উত্তেজনা কমে আসায় দুই দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দেখা যাচ্ছে স্বাভাবিক জীবনের আভাস।

কাশ্মিরের শ্রীনগরে রোববার সকালে এক নারী ও তার কন্যাকে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। বাজার খুলতে শুরু করায় দোকানপাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে। দোকানিরা দোকান খুলে মালপত্র গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।


যুদ্ধবিরতি কার্যকর হলেও বাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তবে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে চাঙা হবে।