সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমরাজনীতিগ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি ‘হটকারিতা’: নাহিদ ইসলাম

গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি ‘হটকারিতা’: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি ‘হটকারিতা’: নাহিদ ইসলাম

গণতান্ত্রিক আন্দোলনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিকে ‘হটকারিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধীদল সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন বিষয়ে কথা বলবে—এটাই স্বাভাবিক। তবে বর্তমানে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেন তিনি।


এ পরিস্থিতিতে সাংবাদিক ও দেশের গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন উল্লেখ করে নাহিদ বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে।


জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের বিষয়ে সরকারের প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের জন্য নেওয়া উদ্যোগগুলোও অব্যাহত রাখার দাবি জানান।


নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের চাওয়ার খুব বেশি কিছু নেই। তারা শুধু স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান।


এ সময় সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।