মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড ও বিভিন্ন দিকের মূল্যায়ন তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


সোমবার (১৭ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হবে।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।