বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম, তিন বছরের সর্বোচ্চ সূচক

বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম, তিন বছরের সর্বোচ্চ সূচক

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম, তিন বছরের সর্বোচ্চ সূচক

ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের বিঘ্নের কারণে বিশ্ববাজারে প্রধান খাদ্যপণ্যের দাম আবারও বাড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


এফএওর তথ্য অনুযায়ী, জুলাইয়ে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক ১৩১ দশমিক ১ পয়েন্টে পৌঁছেছে। জুনের ১৩০ দশমিক ৩ পয়েন্টের তুলনায় সূচকটি দশমিক ৭ পয়েন্ট বা ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে বেড়েছে ১ শতাংশ। জুলাইয়ের এই সূচক ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।


এফএও আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে এই সূচক প্রকাশ করে। জুলাইয়ে খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শস্য, ভোজ্যতেল ও চিনি। বিপরীতে মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম কমেছে।


জুলাইয়ে এফএওর শস্য মূল্যসূচক আগের মাসের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে গমের দাম বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। কৃষিপণ্যের উৎপাদনকারী কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ এবং কৃষ্ণসাগরীয় অঞ্চলের রপ্তানি নিয়ে অনিশ্চয়তা গমের বাজারে চাপ তৈরি করেছে।


এদিকে ভোজ্যতেলের মূল্যসূচক ২ শতাংশ বেড়ে ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। চিনির দামও জুলাইয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ইউরোপ ও এশিয়ার আবহাওয়া পরিস্থিতি এবং ব্রাজিলে ইথানলের চাহিদা বাড়ার প্রত্যাশা চিনির বাজারে দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।


তবে একই সময়ে মাংসের মূল্যসূচক ২ দশমিক ৮ শতাংশ কমেছে। জুনে রেকর্ড উচ্চতায় ওঠার পর জুলাইয়ে মাংসের দাম কমে আসে। দুগ্ধজাত পণ্যের দামও শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।


যদিও জুলাইয়ের খাদ্য মূল্যসূচক তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে, ২০২২ সালের মার্চে ইউক্রেন যুদ্ধের পর রেকর্ড করা সর্বোচ্চ সূচকের তুলনায় এটি এখনো ১৮ দশমিক ২ শতাংশ কম।