বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ৮৩, খুলনায় ১৩৩, রাজশাহীতে ৯২, রংপুরে ৬, বরিশালে ৭০ এবং সিলেটে ৩ জন রয়েছেন।


এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৭৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৩২ জন পুরুষ। একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে।


এ ছাড়া চলতি বছর এ পর্যন্ত ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।