শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমখেলাস্টার্ক-কামিন্সের তোপে ৬৪ রানেই অলআউট বাংলাদেশ

স্টার্ক-কামিন্সের তোপে ৬৪ রানেই অলআউট বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
স্টার্ক-কামিন্সের তোপে ৬৪ রানেই অলআউট বাংলাদেশ

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী পেস ও সুইংয়ের তোপে মাত্র ৬৪ রানেই অলআউট হয়েছে টাইগাররা।


প্রথম স্পেলেই মাত্র ২২ বলের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার। তার সঙ্গে আগুন ঝরিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি শিকার করেছেন তিনটি উইকেট।


স্টার্ক ও কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দুই অঙ্কের ঘরেই থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস।