সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › উজানের ঢলে আবারও খোয়াই নদীর বাঁধ ভাঙল, প্লাবিত ১০ গ্রাম

উজানের ঢলে আবারও খোয়াই নদীর বাঁধ ভাঙল, প্লাবিত ১০ গ্রাম

favicon
ভোরের আলো ডেস্ক:
উজানের ঢলে আবারও খোয়াই নদীর বাঁধ ভাঙল, প্লাবিত ১০ গ্রাম

উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ায় আবারও হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের কাজে ধীরগতির কারণেই আবারও ভাঙনের ঘটনা ঘটেছে।


এর আগে গত ৯ জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছিল। পরে পানি উন্নয়ন বোর্ড ৮৮ লাখ টাকা ব্যয়ে বাঁধটি মেরামতের কাজ শুরু করে। তবে দীর্ঘ সময় পার হলেও মেরামতের কাজ পুরোপুরি শেষ হয়নি।


এদিকে, বাঁধের মেরামতকাজ দ্রুত ও টেকসইভাবে শেষ করা না হলে আরও বড় ধরনের প্লাবন এবং জনদুর্ভোগের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।


স্থানীয়রা দ্রুত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে পানি প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।