শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান দূতাবাসের

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান দূতাবাসের

favicon
ভোরের আলো ডেস্ক:
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান দূতাবাসের

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস।

সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ত্রিপোলিতে সাম্প্রতিক সশস্ত্র যানবহরের আগমন ও উদ্ভূত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

বার্তায় আরও বলা হয়, এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপলীতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। একইসাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।