বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এসব পণ্য না কেনার জন্য ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।


বিএসটিআই জানায়, নিয়মিত বাজার নজরদারির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি প্রতিষ্ঠানের ঘি ও বাটার অয়েল নির্ধারিত মান অনুযায়ী পাওয়া যায়নি।


পরীক্ষায় বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘিতে দুধের তৈরি প্রকৃত ঘির পরিবর্তে পাম অলিন ও বনস্পতি ব্যবহার করে পণ্যটি ‘ঘি’ নামে বাজারজাত করার তথ্য পাওয়া যায়। একইভাবে বম্বে সুইটসের মসলাও নির্ধারিত মান পূরণে ব্যর্থ হয়েছে।


বিএসটিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নমানের ঘি ও বাটার অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি, মামুন ফুড প্রোডাক্টসের ‘নিউ রাঁধুনী’ ও ‘সিটি’ ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ফুড প্রোডাক্টসের ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েল।


নির্ধারিত মান পূরণ না করা এসব পণ্যের উৎপাদন ও বাজারজাত বন্ধের পাশাপাশি বাজারে থাকা পণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।