দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।