শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা, ওটিপি সমস্যায় ভোগান্তি

সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা, ওটিপি সমস্যায় ভোগান্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা, ওটিপি সমস্যায় ভোগান্তি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না পাওয়ায় অনলাইন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা হাজারো নাগরিক।

মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ডের পাশাপাশি একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু ওটিপি না আসায় সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না এবং অনলাইন সেবা আপাতত বন্ধ রয়েছে।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, “সার্ভার বন্ধ নয়। এনআইডি সেবা পরিচালনার জন্য যে ওটিপি সার্ভিস ব্যবহার করা হয়, সেটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে। সমাধান হলেই আবার সব কার্যক্রম শুরু হবে।”

এদিকে, ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই তারা অনলাইন সেবা দিতে পারছেন না। যদিও দুপুরের মধ্যে সমস্যা সমাধান হবে বলে তাদের জানানো হয়েছে। এ অবস্থায় ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কাজ চলমান রয়েছে।