সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › জুনেই আইএমএফ ছাড় করছে ১.৩ বিলিয়ন ডলার, মিলবে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে

জুনেই আইএমএফ ছাড় করছে ১.৩ বিলিয়ন ডলার, মিলবে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে

favicon
ভোরের আলো ডেস্ক:
জুনেই আইএমএফ ছাড় করছে ১.৩ বিলিয়ন ডলার, মিলবে চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে

আগামী জুন মাসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় বাংলাদেশকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে। এটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর আইএমএফের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় জুনে এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী বুধবার (১৪ মে)। সেদিন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয়, যা ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে পরিশোধযোগ্য। এর মধ্যে প্রথম তিন কিস্তিতে বাংলাদেশ ২৩১ কোটি ডলার পেয়েছে, সর্বশেষ কিস্তি এসেছে ২০২৪ সালের জুনে। চতুর্থ কিস্তি ডিসেম্বরে পাওয়ার কথা থাকলেও কিছু শর্ত পূরণ না হওয়ায় তা আটকে যায়। অবশেষে এবার চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড় হচ্ছে।