বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › ‘এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না’

‘এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না’

favicon
সাইফুল আলম মিরাজ
‘এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের আয়োজনে এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো থাকা প্রয়োজন। বিশেষ করে বিচারব্যবস্থায় এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।


তিনি বলেন, এআই দিয়ে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ও বিচারিক প্রক্রিয়ার স্বাতন্ত্র্য ব্যাহত হতে পারে। একই সঙ্গে এআই ব্যবহারের মাধ্যমে যাতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশেও এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন প্রধান বিচারপতি।


এ সময় মানুষের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য বক্তারা।