মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › জবি শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিল সরকার, অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান

জবি শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিল সরকার, অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান

favicon
ভোরের আলো ডেস্ক:
জবি শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিল সরকার, অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান

টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে অবস্থান কর্মসূচি ও অনশন পালন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের চারটি দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দাবির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানো হবে। আবাসন সংকট সমাধানে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দ্রুত কার্যকর হবে। দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনকাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হচ্ছে, ইতিমধ্যেই এর প্রক্রিয়া শুরু হয়েছে।"

এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, "সারাদিন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে কাজ করবে। প্রতিশ্রুতি দিচ্ছি, সবাই মিলে বসে সমাধানের পথ বের করব।"

তিনি অনশনরত শিক্ষার্থীদের নিজ হাতে পানি পান করিয়ে অনশন ভাঙান।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন জানান, "আমাদের চতুর্থ দাবি ছিল শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তারা জানিয়েছে, সাত দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।