মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করতে চায় যুক্তরাজ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।


এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


মীর শাহে আলম বলেন, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা হবে। নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন করবে।


তিনি আরও জানান, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার বিষয়ে যুক্তরাজ্য আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে জ্বালানি খাতেও দেশটি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।


পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারাহ কুক। তিনি বলেন, ভবিষ্যতে কীভাবে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।