শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বদক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগ, নির্বাচনে পিপিপি’র শোচনীয় অবস্থান

দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগ, নির্বাচনে পিপিপি’র শোচনীয় অবস্থান

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগ, নির্বাচনে পিপিপি’র শোচনীয় অবস্থান

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল কনজারভেটিভ পিপল পাওয়ার পার্টি (পিপিপি)-এর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী ৩ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পিপিপির প্রার্থী হিসেবে লড়বেন কিম মুন-সুক। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে লড়বেন লি জে-মুয়ং।

তবে সর্বশেষ গ্যালাপ কোরিয়ার এক জরিপে দেখা গেছে, পিপিপির প্রার্থী কিম মুন-সুক পেয়েছেন মাত্র ২৯ শতাংশ ভোটার সমর্থন, যেখানে লি জে-মুয়ং পেয়েছেন ৫১ শতাংশ ভোট।

ইউন সুক ইওলের প্রেসিডেন্সির শেষ দিকে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। গত বছর তিনি স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করেন, যা রাষ্ট্রপক্ষের মতে ছিল বিদ্রোহের শামিল। এই পদক্ষেপের জেরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় এবং দক্ষিণ কোরিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়ে।