সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

favicon
ভোরের আলো ডেস্ক:
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে বাদশা প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন। টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশের সঙ্গে ভ্যান থেকে নামার পর সুযোগ বুঝে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।


কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে সন্ধ্যায় অন্যান্য হাজতির সঙ্গে পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান।


পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে যান। এ সময় সুযোগ বুঝে পিচ্চি রাজা সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।


পুলিশের ভাষ্য অনুযায়ী, পলাতক পিচ্চি রাজা মোহাম্মদপুর এলাকার পরিচিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।


চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল।