কাকলীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে আগুন
রাজধানীর কাকলীতে মধ্যরাতে একটি ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে ফুটওভার ব্রিজটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ফুটওভার ব্রিজটির একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ এখনো পরিষ্কার বা সংস্কার না করায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।