মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।


এদিকে স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৬৮৩ টাকায়।


বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের বাজারে এসব দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।