মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনের আওতায় আসবে: তথ্য উপদেষ্টা

রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনের আওতায় আসবে: তথ্য উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনের আওতায় আসবে: তথ্য উপদেষ্টা

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ ঘটনায় পুলিশের তদন্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকার দুঃখিত ও বিব্রত বলেও জানান তথ্য উপদেষ্টা। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকারকে বিব্রত করে।


এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে যাবে বলে জানান জাহেদ উর রহমান।


তিনি বলেন, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও দরকষাকষি করবে। কোনো দেশের শর্ত বা চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না। বোয়িং বা এয়ারবাস কেনার ক্ষেত্রেও দেশের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।


এ ছাড়া এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই; পর্যাপ্ত মজুত রয়েছে।