বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকা

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।


স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।


নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।


এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।


এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছিল বাজুস। এরপর ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। ফলে তিন দফায় দাম কমানোর পর এবার আবারও সোনার দাম বাড়ানো হলো।


উল্লেখ্য, এক ভরি সোনার পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম।