বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় সাবেক মেজর জেনারেল গ্রেফতার

নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় সাবেক মেজর জেনারেল গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় সাবেক মেজর জেনারেল গ্রেফতার

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এজাহারভুক্ত চার নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।


বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানিয়েছে, এ নিয়ে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।


মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ওই প্রকল্পে থাকা কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।


ঘটনার পর নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।