বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত

জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার যাত্রী ও দুই ক্রু সদস্য রয়েছেন।


আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দেশটির মশোনাল্যান্ড পূর্ব প্রদেশের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে থাকা ছয় আরোহীর কেউই বেঁচে নেই।


জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কোনো আরোহী বেঁচে নেই।


দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও তদন্তের অগ্রগতি এখনও প্রকাশ করা হয়নি।