বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যায়ক্রমে এসব কিট দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ৫ লাখ টেস্ট কিট পর্যায়ক্রমে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঠানো হবে। এর মাধ্যমে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে।


অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।