বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে টেলিভিশন সাংবাদিকদের অন্যতম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।


সাক্ষাৎকালে বিজেসির বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্যসচিব ইলিয়াস হোসেন।


রাষ্ট্রপতি বিজেসির স্বাস্থ্যবীমাসহ সাংবাদিকদের কল্যাণে সংগঠনটির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষমতার অপব্যবহার রোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


সাক্ষাৎকালে বিজেসির ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া এবং সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরণ, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।