বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাটের মামলায় তিনজনের তিন দিনের রিমান্ড

নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাটের মামলায় তিনজনের তিন দিনের রিমান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাটের মামলায় তিনজনের তিন দিনের রিমান্ড

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেফতার মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।


রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ ও মো. শাহ আলম ওরফে অনিক। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।


বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।


শুনানিতে তিনি আদালতকে জানান, নিউগিনি প্রপার্টিজকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল। ওই আবাসন প্রকল্পে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের একটি স্টুডিও ছিল। পারিবারিক বিরোধের জেরে ওই স্টুডিওতে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে আদালতে উল্লেখ করেন তিনি।